ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:২২
রাজশাহীর গোদাগাড়ীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৮ম পর্যায়) শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন নেসকো বাংলাদেশের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া।
 
এ সময় গোদাগাড়ী মডেল মসজিদের প্রধান সহকারী ফিল্ড সুপারভাইজার মো. মোসলেম উদ্দিন নুরু, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মো. সিবগাতুল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষক, কেয়ারটেকার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি, কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যতে এটি আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন বলেন, শিশুদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
 
তিনি আরও বলেন, শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমের অগ্রগতিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তিনি।
 
সভা শেষে সংশ্লিষ্ট শিক্ষক, কেয়ারটেকার ও আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক