শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ২৪ আগস্ট আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যায়ল এবং ২৫ আগস্ট কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে
কর্মশালা দুইটি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট থেরাপিউটিক কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট মোহাম্মদ মকসুদ মালেক।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁন, ফ্রেন্ডশিপের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান আলী, প্রজেক্ট অফিসার মো. সুৃমন আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ভাব বাংলাদেশের কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন।
কর্মশালায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক ও ৪২ জন অভিভাবক অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হেঞ্চি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় ও চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসা।
কর্মশালায় শিশু ও কিশোরদের (০–১৮ বছর) মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন), হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied