আত্রাইয়ের ১১ জন প্রবাসীর জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল
সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১১ জন প্রবাসীর মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ আগস্ট) সোমবার সন্ধ্যায় আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএফএম মনসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের বড় অবদান রয়েছে। এসব রেমিট্যান্স যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে
বিদেশের মাটিতে কাজকর্ম করছেন। সম্প্রতি ১৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। তাদের মধ্য হতে আত্রাইয়ের ১১ জনের লাশ দ্রুত সময়ের মধ্যে এলাকায় নিয়ে আসার ব্যাপারে আমি কাজ করছি।
এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম। দোয়া পরিচালনা করেন সান্তাহার মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি রুহুল আমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,
সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নেয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ। উল্লেখ্যে, গত ৯ আগস্ট সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ১১ জনই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied