প্রত্যাগত অভিবাসীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
বিদেশ ফেরত অভিবাসীরা দেশের সম্পদ। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই দেশে ফেরার পর তাঁরা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য সরকারি ও বেসরকারি সব প্রয়োজনীয় সেবা সময়মতো তাঁদের কাছে পৌঁছে দিতে হবে। ব্রাকের এক কর্মশালায়
প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা এসব কথা বলেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে প্রত্যাগত কর্মীদের জন্য ২৪ আগস্ট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি মো. সেলিম মিঞা আরও বলেন, কাজগুলো শুধু কর্মশালার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও নিয়মিত তথ্য আদান-প্রদান বাড়াতে হবে। বিদেশফেরত ব্যক্তিরা যাতে সহজেই নিজেদের প্রয়োজনীয় সেবা পান, সেদিকে খেয়াল রাখার জন্য তিনি সব অংশীজনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সহকারী মহাব্যবস্থাপক মোঃ মেরাজ উদ্দিন বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিকের বিভিন্ন সুযোগ রয়েছে। টাঙ্গাইলের শিল্পনগরীতে প্রশিক্ষণ, চাকরির সুযোগ ও ব্যবসা পরিচালনার জন্য তিনি সবাইকে বিসিকের সহায়তা নেওয়ার আমন্ত্রণ জানান। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ বলেন, বিদেশে যাওয়ার আগে সবাই পরিকল্পনা করলেও দেশে ফিরে আসার পর পুনর্বাসন নিয়ে কারও পর্যাপ্ত পরিকল্পনা থাকে না। বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্রঋণসহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেন তিনি। কৃষি ব্যাংকের ব্যবস্থাপক অব্দুল লতিফ জানান, বিদেশফেরত ব্যক্তিরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে দেশে এলে ব্যাংক থেকে তাঁদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
বিজিএসের অধ্যক্ষ মো: সাজেদুল ইসলাম জানান, বিদেশফেরতদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিচ্ছে তাদের প্রতিষ্ঠান। এ ছাড়া লিগ্যাল এইড সংস্থা ব্লাস্টের প্রতিনিধি জানান, ব্র্যাকের মাধ্যমে কোনো বিদেশফেরত ব্যক্তি আইনি জটিলতা নিয়ে এলে তাঁদের সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে। কর্মশালায় অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও বিদেশফেরত অভিবাসীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তাসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা