ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ছয় মাসে বেড়েছে শিশু ধর্ষণ ৯৩৪ টি হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:৩৫

সারা দেশে বেড়েই চলেছে  মাদক চোরাচান অনলাইন ক্যাসিনো জুয়া  ইভটিজিং ও শিশু ধর্ষণ  চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের হত্যাকান্ড সম্প্রতি রংপুরের মাছিয়াপাড়া  ইয়াবা সেবনের প্রতিবাদ করায়  সংখ্যালঘু পরিবারের রংপুর অবসরপ্রাপ্ত শিক্ষক  গণপতি চক্রবর্তী  সহ স্ত্রী ও দুই সন্তান চার জনকেই  শ্বাসরোধ করে  নির্মমভাবে হত্যা করেছে মাদকাসক্ত একই সনাতন ধর্মের  দুই তরুণ যুবক, সিদ্ধার্থ ও মুগ্ধ,  বর্তমানে তারা পুলিশ হেফাজতে  আছেন। 
আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে মাগুরার শিশু  আছিয়া ধর্ষণের অতপর হত্যা কান্ড,  শিশু রামিসা ধর্ষণের পর নৃশংস ভাবে  হত্যা কান্ডের ঘটনায় দেশজুড়ে দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়েছিল দেশের জনগন ও রামিসার পরিবার। 
গ্রেপ্তার করা খুনি মাদকাসক্ত  খুনি সোহেল ও তার স্ত্রীকে  বর্তমান উচ্চ আদালতে রামিসার হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। 

এই জঘন্য শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের  ঘটনাই  সারা দেশের মানুষ ফুসে উঠেছে এবং শিক্ষক বিভিন্ন সামাজিক ও মানবাধিকার  সংগঠনের নেতৃত্বে  প্রতিবাদে  রাস্তায় নেমেছে সাধারণ জনগণ প্রশ্ন উঠেছে  সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে যুব সমাজ মাদকাসক্তে ঝুঁকে পড়েছে প্রতিনিয়ত বেড়েই চলেছে নিশংস হত্যাকাণ্ডের ঘটনা বর্তমান  নির্বাচিত সরকারের শাসন আমলে 
নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। 

২০২৬ সালের মে, জুন, জুলাই মাসে খুনের মামলা ৯৩৪টি।  মাসে গড়ে ৩১১। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৬০। ২০২৪ সালকে হিসাবে নিচ্ছি না, উত্তাল  স্বৈরাচার হাসিনা পতনের গণঅভ্যুত্থানের হাজারের অধিক  নিরপরাধ হত্যাকাণ্ড ঘটেছে।   ২০২৩ সালে গড় ছিল ২৭১,  আইন শৃঙ্খলা পরিস্থিতির ২০২৫ সালে উন্নতি হলেও  সম্প্রতি  ২০২৬ সালে চরম  অবনতি হয়েছে। 

কিন্তু ২০২৫ সালকে অনেক বেশি ভয়াবহ মনে হয়েছিল- এর কারণ হলো তখন প্রতিটি ঘটনা আলোচিত হয়েছে, প্রচুর সমালোচনা ব্যাশিং হয়েছে। আমার কথা নিষ্ঠুর ও অদ্ভুত শোনাতে পারে, তবে এখনও বলি ২০২৬ সালে বাংলাদেশে খুনের যে গড় তা আশেপাশের দেশের তুলনায় তো বটে, বাংলাদেশেরই অতীতের রেকর্ডের চেয়ে ছাড়িয়ে গিয়েছে। 

বাংলাদেশে ২০ বছর ধরে বছরে ৩ থেকে সাড়ে ৪ হাজার খুন হচ্ছে। একটা খুনও গ্রহণযোগ্য না। কিন্তু বাস্তবতা হচ্ছে সভ্যতার শুরু থেকে এটা হচ্ছে। ভবিষ্যতেও এটা ঠেকানো যাবে কি?  গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ খুন হয় ২০১৪ সালে ৪,৫১৪ জন। 

তখন খুন নিয়ে খুব একটা আলোচনা না হলেও, এখন কেনো হচ্ছে? দুইটি কারণ। এক. তখন কথা বলা প্রতিবাদের সুযোগ সীমিত ছিল। দুই. ভিডিও না থাকা। 

এখন অলিগলি, বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ফলে অধিকাংশ নৃশংস ঘটনা ক্যামেরায় ধরা পড়ছে। ফলে আগে খুনের ঘটনা পত্রিকায় পড়ে বিকার হতো, সেটা এখন আপনাকে তাড়িত করছে ভিডিও দেখার কারণে। আগে পত্রিকায় এক কোনায় ছাপা হোত, 'মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত'। আপনি এই খবর হয়ত পড়তেনও না। কিংবা জানতে না। 

কিন্তু এখন আপনি ভিডিও দেখছেন, ঘটনা ঠিক কীভাবে ঘটছে। তারপর ভিউলোভী ১০০টা মিডিয়া এবং হাজারটা ফেসবুক পেইজ থেকে ঘটনার নানা এঙ্গেল প্রচার করছে, যার বয়ান অনুযায়ী। নিহতের স্বজনদের আহাজারি দেখছেন। বিশ্লেষণ দেখছেন। ফলে আপনি সারাক্ষন ইনফর্ম এবং মিসইনফর্ম দুটিই হচ্ছেন। যেগুলো আগে ঘটত না। 

ইন্টারনেট আর ভিডিও এর বুমের  ভালো মন্দ কী তা হয়ত আরও কয়েক বলা যাবে। কিন্তু আবারও বলি, যত আতঙ্ক ও আলোচনা তৈরি হোক, পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি বা অবনতিও হয়নি। ডেটা অনুযায়ী, প্রায় ২০ বছর ধরে অন্তত খুনের মত অপরাধ একই রকম রয়েছে। 

তবে এটার উন্নতি করতেই হবে সরকারকে। মাদকের অবশ্যই ব্যাপক অবনতি হয়েছে। সবার আগে এই জায়গা ঠিক করতে হবে।  তা না হলে  আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি  আস্তা  হারাবে সাধারণ জনগন 

এমএসএম / এমএসএম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

পরিবেশ রক্ষায় কুয়াকাটায় নারী-কৃষকদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ

রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর মধুখালীর সন্তান শফিক সাগরের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক বেদের মেয়ে জোসনা