রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন
রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আয়োজনে 'একটি শিশু একটি গাছ' নামে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করতেই এ আয়োজন। এ কর্মসূচির আওতায় প্রতিটি স্কুলের প্রতিটি শিশু একটি করে বৃক্ষ উপহার পাবে এবং অভিভাবকদের সহায়তায় তারা এটি রোপন করবে। এ পর্যায়ে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকে একটি করে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে জেলার প্রতিটি স্কুলেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সচিব প্রফেসর ড. মো: আব্দুর রউফ এবং ইউএনও ইবনুল আবেদিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রামানিক, শিক্ষা বোর্ডের এনালিস্ট প্রোগ্রামার সিরাজুল ইসলাম ও ৯ম শ্রেনীর ছাত্রী আনিকা তাবাছ্ছুম হান্না। মঞ্চে নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন ও এসি ল্যান্ড মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মামুন অর রশিদ,অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোহাঃ দূরুল হুদা, সম্পাদক মোঃ গোলাম নবী, কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী, উপ স্কুল পরিদর্শক লিটন সরকার, উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদূর রহিম, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
পরিবেশ রক্ষায় কুয়াকাটায় নারী-কৃষকদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ
রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন