ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:৫৩
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর, ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল মাওলা, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক জিএস মো. পারভেজ, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্যসচিব আকরাম হোসাইন, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইউনুস, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আকরাম হোসেন ইমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা ও সুশিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে  জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ প্রদান করেন।

এমএসএম / এমএসএম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

পরিবেশ রক্ষায় কুয়াকাটায় নারী-কৃষকদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ

রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর মধুখালীর সন্তান শফিক সাগরের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক বেদের মেয়ে জোসনা