ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:৫৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী ও দুইজন পুরুষসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে  গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতা হলেন, রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের  স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া। 
 
এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, গাতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চানপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এরমধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনের নামে রুপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান