দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
দুইবন্ধুর দ্বন্দ্ব মেটাতে এলাকার লোকজন নিয়ে ডাকা হয় গ্রাম্য শালিশ। কিন্তু শালিশ চলাকালিন সময় গ্রাম প্রধানদের দেওয়া রায়কে দ্বিমত পোষন করায় ওই শালিশি বৈঠকেই রাজিব আহমেদ (৩২) নামের অপর বন্ধুকে মারধর ও ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিবাদী হাফিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চারজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাজিব। রাজিব উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামের মো. রমজান আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- নাজিরপুর ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামের হাফিজুল(২৮), সাইফুল ইসলামের ছেলে জুয়েল(২৬), আব্বাস আলীর ছেলে আজিজুল(৩০) ও জমশেদ আলী (৫০)।
জানাযায়, রাজিব ও হাফিজুল দুজনই ছোটবেলার ঘনিষ্ট বন্ধু। রাজিবের স্থানীয়ভাবে মাছ চাষের ব্যবসা রয়েছে। ব্যবসা ও ব্যাক্তিগত কিছু কারণে রাজিব ও হাফিজুলের মধ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের কারণে দুইজনের বন্ধুত্ব ভেঙ্গে শত্রুতে রুপ নেয়। কয়েকদিন পুর্বে দুইজনের মধ্যে কথা কাটাটির একপর্যায়ে মারামারি হয়। সেসময় স্থানীয়রা তাদের দুইজনকে মিমাংসার চেষ্টায় ব্যার্থ হন। পরবর্তীতে গত সোমবার (২৪ আগস্ট) গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ নিয়ে পুরুলিয়া স্কুল মাঠে গ্রাম্য শালিশ বৈঠক হয়। শালিশে রাজিবের বিপক্ষে রায় দেন প্রধানবর্গ। তাদের রায় হলো ৫০ হাজার টাকা জরিমানা ও কান ধরে উঠবোস করা। এ রায়ে রাজিব ৫০ হাজার টাকা দিতে রাজি হন কিন্তু কান ধরে উঠবোস করতে দ্বিমত পোষন করেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রাজিবকে বেধরক মারধর করেন হাফিজুল ও তার সহযোগীরা।
রাজিব আরোও বলেন, মারধরের একপর্যায়ে তার কাছে থাকা মাছ বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং শালিশ না মেনে বরং তাকে পুনরায় মারধরের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। তিনি তার ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত ও প্রশাসনের নিকট সুবিচার দাবি জানান।
এবিষয়ে জানতে চাইলে বিবাদী হাফিজুল ইসলাম টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, তার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। এছাড়া শালিশের রায় রাজিব নিজেই মানে নি। রায় না মানায় কথা কাটাকাটি হয় মাত্র।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার