ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
ভোলার দৌলতখানের ঐতিহ্যবাহী আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই রোমাঞ্চকর ফাইনালে দশম শ্রেণিকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নবম শ্রেণি।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চরম উত্তেজনা বজায় থাকে। প্রথম ধাপে উভয় দল ৩-৩ গোলে ড্র করলে (দুটি করে শট মিস) খেলা গড়ায় সাডেন ডেথে। পরবর্তীতে প্রাপ্ত দুটি সুযোগের দুটিতেই গোল করতে সক্ষম হয় নবম শ্রেণির শিক্ষার্থীরা, বিপরীতে লক্ষ্যভেদে ব্যর্থ হয় দশম শ্রেণি। ফলে সার্বিকভাবে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নবম শ্রেণি।
এর আগে ২৪ আগষ্ট দুপুর ১২ টায় একই মাঠে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মধ্যেকার ফাইনাল খেলায় সপ্তম শ্রেণী ৩-০ গোলে জয় লাভ করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিন হাওলাদার এবং ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মাকসুদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার শারীরিক ও মানসিক গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।"
সভাপতির বক্তব্যে মোঃ আকবর হোসেন হাওলাদার বলেন, "মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদেরকে সঠিক জ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"
আলোচনা সভা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল এবং বই তুলে দেন অতিথিরা।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম, মোঃ আকবর এবং ইব্রাহিম।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied