সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপ সহকারি প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ তামরুজ্জামান মিয়া, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, গুড্ডু এহসান, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো প্রমুখ। অনুষ্ঠানে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ২১০ টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ এবং গাছের চারা পরিচর্যা করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করেন প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড