ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৫-৮-২০২৬ রাত ৮:৩৬
গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গজারিয়া সচেতন সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম এর জন্মদিন উপলক্ষে  সবুজ সমাজ গড়ার প্রত্যয়ে  উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নের  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালন,  শিক্ষার্থীদের মাঝে  মিষ্টি বিতরণ,  কেককাটাসহ  নানা পদের খাবার বিতরণ করা হয়। 
সরেজমিনে  জানা যায়, গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও গজারিয়া সচেতন সমাজ এর সাধারণ সম্পাদক  ইঞ্জি. দিদার আলম এর শুভ জন্মদিন উপলক্ষে এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
২৫ শে আগষ্ট (মঙ্গলবার) গজারিয়া উপজেলার ১৪ নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে  চারা বিতরণসহ হরেকরকমের খাবারের  আয়োজন করা হয়। 
"একটি গাছ, একটি প্রাণ, সবুজে ঘেরা গজারিয়া, সুন্দর হোক বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, জন্মদিনের আনন্দকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যাওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দের সাথে এই বৃক্ষচারাগুলো গ্রহণ করে এবং নিজ নিজ দায়িত্বে সেগুলো রোপণ ও পরিচর্যা করার শপথ নেয়। 
জন্মদিন উপলক্ষে  অনুষ্ঠানে ১৪নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া সচেতন সমাজের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, শিক্ষার আলো সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম হৃদয়।
এমন ব্যতিক্রমি আয়োজনে উৎফুল্ল ১৪নং মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা, তারা সমাজসেবী ইঞ্জি. দিদার আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান এবং এই ধরণের মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কাজের জন্য গজারিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গজারিয়া ফাউন্ডেশন ও গজারিয়া সচেতন সমাজ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরমান / আরমান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান