তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাটে বিনির্দেশ বহির্ভূতভাবে ইউরিয়া সার পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।একই সঙ্গে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ২৫ মিনিটে সার ব্যবস্থাপনা আইনের আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নুর আলম (৪৮)।তিনি তারাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর, ডাংগীরহাট এলাকার মৃত ওসমান গনির ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিনির্দেশ বহির্ভূতভাবে ১০ বস্তা ইউরিয়া সার পরিবহনের সময় নুর আলমকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরিবহন করা ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। প্রসিকিউশন দাখিল করেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুল ইসলাম মীম।অভিযানে তারাগঞ্জ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
আরমান / আরমান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied