যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
যশোর শহরে আব্দুর রহমান কাকন হত্যা মামলার প্রায় পাঁচ বছর পর মোঃ সানি (২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে কোতয়ালী মডেল থানার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সানি যশোর শহরের বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় চাতালসংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মৃত রিয়াজ হোসেনের ছেলে। সিআইডি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর বিকেলে ব্যবসায়িক কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুর রহমান কাকন (৩৫)। ওইদিন রাত আনুমানিক ১০টা ৪১ মিনিটে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভেতরে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি বুকের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে পরদিন ১৮ নভেম্বর কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি, যশোর জেলা ইউনিট। তদন্তে নেমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই শুরু করে সিআইডি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৫ নভেম্বর মো. শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন। সিআইডি সূত্র জানায়, ওই জবানবন্দি এবং পরবর্তী তদন্তে পাওয়া তথ্য-প্রমাণে কাকন হত্যাকাণ্ডে শফি, মো. সানি ও সাদ্দাম মোল্লার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর মধ্যে সানি ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত কার্যক্রম থেমে থাকেনি। দীর্ঘ সময় ধরে সানির সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও নজরদারি চালানো হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্টরা জানান, কাকন হত্যাকাণ্ডে গ্রেপ্তার সানিসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ চিত্র উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সানিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ