মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চট্টগ্রামের পটিয়ায় মাকে মারধরের অভিযোগে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাকে মারধরের অভিযোগ পেয়ে পটিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আখতার হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল নাইখাইন এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, নুরুল ইসলাম মাদকাসক্ত। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি জুয়া খেলার সঙ্গেও জড়িত। এসব কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন বলে জানান স্থানীয়রা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকাসক্ত অবস্থায় নুরুল ইসলাম তার মাকে মারধর করেন। পরে তাকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নুরুল ইসলাম জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার মৃত সামশুল আলমের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘মাকে মারধরের অভিযোগ পাওয়ার পর নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬০ দিনের কারাদণ্ড দিয়েছেন
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার