ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও এর সঙ্গে জড়িত সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় নদীতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার দিবাগত রাত ১২:৩০ মিনিট থেকে ভোর ০৫:০০ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।
ভূজপুরের কৈয়া সংলগ্ন কুম্বারপাড়, হালদারকুল, নগরবাজার, নৈল্যেরকুল এবং নারায়নহাট ইউনিয়নের ভট্টপাড়াসহ হালদার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই যৌথ অভিযান চালানো হয়।এসময় উপস্থিত ছিলেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে এলাকার রাস্তাঘাট নষ্ট হওয়া এবং নদী ভাঙনের কবলে পড়ে পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছিল। এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় জনতা দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ প্রকাশ ও জোরালো দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর এই জনমতের বিষয়টি ইতিপূর্বে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় একাধিকবার সংবাদ আকারে প্রকাশিত হয়।
এর আগেও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালালেও কিছুদিন পর বালুখেকোরা আবারও সক্রিয় হয়ে ওঠে। তবে স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে প্রশাসনের এমন কঠোর ভূমিকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা এই অবৈধ মহাযজ্ঞের পেছনে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি জড়িত রয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর