অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
প্রতিকূলতাকে জয় করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স (এমএ) করার সুযোগ পেয়েছেন ফটিকছড়ির তরুণ উদীয়মান মুখ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এইচ. এম. সাইফুদ্দীন। তাঁর এই অনন্য সাফল্যে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরন্যপাড়া এলাকার নূর আহমদের দ্বিতীয় সন্তান সাইফুদ্দীন। একেবারে সাধারণ একটি গ্রামীণ পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া তাঁর দীর্ঘ ও সংগ্রামের শিক্ষাজীবনের একটি উজ্জ্বল মাইলফলক। তাঁর এ অর্জন স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন ও প্রেরণা জুগিয়েছে।
এইচ. এম. সাইফুদ্দীনের শিক্ষাজীবনের সূচনা হয় মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আজিমপুর তা’লিমুল কুরআন মাদরাসায় নূরানি শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদরাসায়। সেখানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করার পাশাপাশি ‘জামাতে নাহুমী’ পর্যন্ত পড়াশোনা করেন।
এরপর কওমি ও আলিয়া—উভয় ধারার শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করেন তিনি। ২০১৫ সালে হাটহাজারী থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি ‘দাওরায়ে হাদিস’ (তাকমিল) সম্পন্ন করেন। পাশাপাশি আলিয়া ধারায় দাখিল ও আলিম, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং ২০১৯ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল সম্পন্ন করেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি কামিল (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি বহুমুখী কর্মতৎপরতায় নিজেকে যুক্ত রেখেছেন এইচ. এম. সাইফুদ্দীন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘নয়া বাংলা’ ও ‘চাটগাঁর সংবাদ’-এর ফটিকছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি উত্তর ফটিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা সহায়তার লক্ষ্যে পরিচালিত ‘নূর মেধা বৃত্তি বোর্ড’-এর পরিচালক হিসেবেও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সুযোগ পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তাঁর শিক্ষক, পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই মেধাবী তরুণ তাঁর উচ্চশিক্ষার পথচলা অব্যাহত রেখে ভবিষ্যতে নিজ এলাকা তথা দেশের শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এইচ. এম. সাইফুদ্দীনের এই বর্ণাঢ্য শিক্ষাজাত্রা আবারও প্রমাণ করে—সুযোগ সীমিত হলেও অদম্য ইচ্ছেশক্তি, কঠোর অধ্যবসায় ও নিরলস পরিশ্রম থাকলে অজপাড়াগাঁ থেকেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিখরে পৌঁছানো সম্ভব।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর