ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১২:১৭

টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। পাশাপাশি কোম্পানিটির উৎপাদন লাইন-২ রক্ষণাবেক্ষণের আওতায় যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের ঘোষণার আলোকে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন-৩ এর সংস্কার কার্যক্রম শেষ করার পর এটি পুনরায় চালু হয়েছে। আর তাদের উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। উৎপাদন লাইন-২ এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ চলাকালে প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে বিষয়টি জানানো হবে।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১১০ শতাংশ। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।

 

aliul / aliul

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি