ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ অটোরিক্সা চালক রুমন আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: তিন আসামী গ্রেফতার ও মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১:৪০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিক্সাচালক রুমন আলী (২৩) চাঞ্চল্যকর নিখোঁজ ও হত্যা মামলার রহস্য মাত্র কয়েকদিনের ব্যবধানে সফলভাবে উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। ছিনতাইকারীরা অটোরিক্সাটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রুমনকে নির্মমভাবে হত্যা করে বিলের একটি আঁখ ক্ষেতে মরদেহ লুকিয়ে রেখেছিল।

​আজ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় জনাব গৌতম কুমার বিশ্বাস।

​চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত ও জিডি

​পুলিশ সুপার মহোদয় জানান, গত ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মোহনবাগ এলাকার নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হন চালক রুমন আলী। সারাদিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার পালিত পিতা মো. একরামুল হক সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরবর্তীতে গত ২২ আগস্ট ঠিক রাত ১২টা ৫ মিনিটে শিবগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী (জিডি নং-১১৯০) করেন। শিবগঞ্জ থানার এসআই (নিঃ) সৌরভ কুমার দত্তের উপর এই জিডি অনুসন্ধানের দায়িত্ব ন্যস্ত করা হয়।

​তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার

​অনুসন্ধানকালে তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্যউপাত্ত ও সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এর ভিত্তিতে গত ২৩ আগস্ট সন্দেহভাজন ওয়াসিম @ অসিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি রফিকুল আলমকেও একই দিনে আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা ১ লাখ ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে মাত্র ৭০ হাজার টাকায় রুমন আলীর অটোরিক্সাটি উমর ফারুকের নিকট বিক্রি করে দেয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, উমর ফারুকের বাড়ি থেকে নিখোঁজ রুমনের অটোরিক্সাটি উদ্ধার করা হয় এবং উমর ফারুককেও (২৯) আটক করা হয়।

​মামলা রুজু ও রিমান্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

​অটোরিক্সা উদ্ধারের পর নিখোঁজ রুমনের স্ত্রী মোসাঃ নাজমা সুলতানা (১৯) বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে গত ২৩ আগস্ট শিবগঞ্জ থানার মামলা নং-৪১, ধারা ৩৬৪/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলায় আটককৃত তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে ৩ দিনের পুলিশ রিমান্ডে আনা হয়।

​পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ জনাব গৌতম কুমার বিশ্বাস সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গঠিত একাধিক চৌকস জিজ্ঞাসাবাদ টিম আসামিদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে আসামি ওয়াসিম ও রফিকুল আলম হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা দেন।

​আঁখ ক্ষেত থেকে গলিত মরদেহ উদ্ধার

​আসামিদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে পুলিশের একটি বিশেষ টিম তাদের নিয়ে গত ২৬ আগস্ট বিকেল পৌনে ছয়টায় পুটিমারী বিলের একটি আঁখ ক্ষেতে অভিযান চালায়। স্থানীয় জনগণের সহায়তায় ওই আঁখ ক্ষেত থেকে নিখোঁজ রুমন আলীর ডিকম্পোজড (পচে যাওয়া) মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত রুমনের স্ত্রী নাজমা সুলতানা প্যান্ট, কোমরের বেল্ট, এক পায়ের স্যান্ডেল এবং মরদেহের সাথে থাকা মোবাইল ফোন দেখে তার স্বামী রুমন আলীর মরদেহ বলে সনাক্ত করেন। পরে তদন্তকারী কর্মকর্তা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ আধুনিক সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেন। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।

​গ্রেফতারকৃত আসামিদের পরিচয়

​১. মো. ওয়াসিম @ অসিম (৩০), পিতা-মনিরুল খান, সাং-সেলিমাবাদ খান পাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

২. মো. রফিকুল আলম (৩৪), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-বিশ্বনাথপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

৩. মো. উমর ফারুক (২৯), পিতা-আতাউর রহমান, সাং-বাগদূর্গাপুর কলকলিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

​জব্দকৃত আলামতসমূহ

​নিহতের ব্যবহৃত ছিনতাইকৃত অটোরিক্সা,মোবাইল ফোন, পায়ে  সেন্ডেল 

​হত্যাকাণ্ড বাস্তবায়নে ব্যবহৃত কাঠের বাটযুক্ত ধারালো ছোট কান্তাই (হাসুয়া)।চারটি মোবাইল ফোন 

এমএসএম / এমএসএম

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার

কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশ্ববাজারে 'তরল সোনা' খ্যাত সুজানগরের 'আগর-আতর'

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সাংবাদিক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

এক ট্রলারে ১০০ মণ ইলিশ, আলীপুরে বিক্রি ৩০ লাখ টাকায়

এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন

অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে অনিয়ম: কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ডেঙ্গু রোগীর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ