ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুদকের মামলায় অভিযুক্ত সাবেক এমপির দুই ছেলের ইন্ধনে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১:৪৩
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলে এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে আবারও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাবেক এমপির ভাতিজা সৈয়দ মাহতাবুল বশরের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
 
স্থানীয় একাধিক বাসিন্দা, যারা নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি, অভিযোগ করেন যে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপির দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও আফতাবুল বশর মাইজভান্ডারী পুনরায় এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের উদ্যোগ নিয়েছেন। তাদের দাবি, প্রকাশ্যে না এসে তারা ভাতিজা সৈয়দ মাহতাবুল বশরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন।
 
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও আফতাবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই মামলায় তাদের জামিন আবেদন খারিজ হলেও তারা পুনরায় জামিনের চেষ্টা করছেন।
 
এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন, মামলায় অভিযুক্তরা আড়াল থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।
 
এ বিষয়ে বক্তব্য জানতে সৈয়দ মাহতাবুল বশরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
 
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান