ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেনঃ কাজল তালুকদার
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে তক্তানালা ও গোয়াইছড়ি পাড়ায় বন্যায় সহনশীল, কমিউনিটি - নিয়ন্ত্রিত সৌরবিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ্ কাজল তালুকদার। পরে তিনি তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বুধবার (২৬ আগস্ট ) দুপুরে তক্তানালা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা "আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ এর বাস্তবায়নে STER FUN Bangladesh ( ster Network),UK-AID, JAO,SIDA- সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় এই পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ও মত বিনিময় করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন WSM- CRLIWM-CHT Section Project এর প্রকল্প পরিচালক কৃষিবিদ্ পবন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শ্রী এ্যাডভোকেট চঞু চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকার ডেভেলপমেন্ট এসোসিয়েট উপ- নির্বাহী পরিচালক এ্যাডভোকেট কক্সী তালুকদার ্সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক - এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, উজ্জ্বল হেডম্যান( মেম্বার), ভরত চন্দ্র কার্বারী,নির চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আশিকা সংস্থার কর্মকর্তা - কর্মচারী ও পাড়াবাসী।
জানা গেছে, তক্তানালা গ্রামে ৩৫০ পরিবার, গোয়াইন ছড়ি গ্রামে ২৩০ পরিবারের মোট ৫৮০ পরিবারের উপরে মানুষ নিয়মিত সুপেয় পানির পান ও ব্যবহার করতে পারবে। এতে পাড়াবাসী আশিকা সংস্থা, দাতাগোষ্ঠী ও উপস্থিত সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস