আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী পালিত
নওগাঁর আত্রাইয়ে অবস্থিত বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও নাত পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক জাকিরুল ইসলাম, এস এম মাসুদ পারভেজ, মামুনুর রশিদ, সোহেল রানা, রিপন সরদার, ইদ্রিস আলী, খালেক হাসান ও আবু বকর সিদ্দিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, কালজয়ী চরিত্র এবং মানবজাতির কল্যাণে তাঁর অপরিসীম অবদান তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রিয় নবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব। আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর ওপর দরুদ পাঠ ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার