অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে অনিয়ম: কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও প্যাকেটজাত পণ্যের ওজনে অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে দুটি মিষ্টির দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া প্যাকেটজাত পণ্যের ওজনের ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কিংবা আইন অমান্যের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি