ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:২

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সুনামগঞ্জ জেলা শাখায় সৈয়দ তালহা আলমকে আহ্বায়ক এবং মরমি কবি হাসন রাজা চৌধুরীর পৌত্র ও সাবেক এমপি দেওয়ান সামসুল আবেদীন চৌধুরীর ছোট ভাই দেওয়ান আরেফিন রাজাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ঘোষিত কমিটিতে জেলার ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ তালহা আলম এক প্রতিক্রিয়ায় বলেন, সুনামগঞ্জ জেলায় এবি পার্টির হাত ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় দলের ভিত্তি মজবুত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান আরেফিন রাজা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। শিগগিরই এই কমিটি জেলার পূর্ণাঙ্গ কার্যক্রম ও উপজেলাভিত্তিক সমন্বয় সভা শুরু করবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান