ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এক ট্রলারে ১০০ মণ ইলিশ, আলীপুরে বিক্রি ৩০ লাখ টাকায়


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:৩

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে এলে জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরে আলীপুরের সিফাত ফিসে দিনব্যাপী নিলামের মাধ্যমে এসব ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটি মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে এক দিন আগে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা করে। সঙ্গে প্রায় দেড় লাখ টাকার বাজার-সদাই নেওয়া হয়। এক দিন সাগরে মাছ ধরার পর পশ্চিমের বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। সেখানে সিফাত ফিসে নিলামের মাধ্যমে ইলিশগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয়।

ট্রলারটির মাঝি বাদশা মিয়া বলেন,দীর্ঘদিন ধরে সাগরে তেমন ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ করে পশ্চিমের বয়া এলাকায় জাল ফেললে প্রায় ৯০ থেকে ১০০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। এসব ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করেছি। এক দিন আগে ১৫ জন জেলে নিয়ে দেড় লাখ টাকার বাজার-সদাইসহ সাগরে গিয়েছিলাম। এক দিন মাছ ধরার পর ইলিশ নিয়ে আলীপুরে ফিরে এসেছি।

সিফাত ফিসের মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান বলেন,আজ হঠাৎ করে আমাদের ঘাটে একটি ট্রলার ৯০ থেকে ১০০ মণ ইলিশ নিয়ে আসে। দিনব্যাপী নিলামের মাধ্যমে আনন্দের সঙ্গে ইলিশগুলো বিক্রি করেছি। প্রায় ৩০ লাখ টাকার ইলিশ বিক্রি হয়েছে। এভাবে নিয়মিত ইলিশ পাওয়া গেলে মৎস্য ব্যবসায়ীদের আগের ঋণ কিছুটা হলেও পরিশোধ করা সম্ভব হবে। এতে মৎস্য ব্যবসায় আরও গতি ফিরবে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের সংকট ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের আহরণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।

আলীপুর-মহিপুর মৎস্য বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন এ বন্দরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বেচাকেনা হয়। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে চলতি মৌসুমে মৎস্য ব্যবসায় আরও গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬