ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে  দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সুমেরা কনভেনশন হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আওতাধীন চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে দাউদকান্দির গৌরীপুর এলাকায় সকাল থেকে র‍্যালি ও সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা এবং এর আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।
প্রস্তুতি সভায় দেবিদ্বার উপজেলার বিএনপি নেতা ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সহায়তায় একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে সাতজনকে বিনামূল্যে বেলারুশে পাঠানো হবে এবং সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র‍্যালি ও সমাবেশ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আগামী ১ সেপ্টেম্বর সকাল থেকে দাউদকান্দির গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব