মাত্র ২৯ বছর বয়সেই হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার
মাত্র ২৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ভারতীয় ক্রিকেটার। তার নাম অবি বরোট। শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়।
জানা গেছে, গত বছর মার্চে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার ছিলেন অবি বরোট।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, “সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই ক্রিকেটার।”
২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। অফ স্পিন বলও করতেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে তাঁর। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি ম্যাচে তাঁর রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়