ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:৬
রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
 
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম এম আল মামুন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিহাব উদ্দীন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইদ্রিস আলী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, কাউনিয়া সারাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুলহাস হোসেন সোহাগ প্রমুখ।
 
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে হবে এবং অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সভায় উত্থাপিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়গুলো রেজুলেশনে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে