ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:৮

হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে ‘মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকি’র অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দীন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আক্কাচ আলী। তিনি লিখিত বক্তব্যও পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আইমান আহম্মেদ কামাল।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, ওই সমাবেশে হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্যের পাশাপাশি সংগঠনের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়।

হেযবুত তওহীদের অভিযোগ, সমাবেশে অংশ নেওয়া নারীদের নিয়েও অবমাননাকর মন্তব্য করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের দেওয়া নির্দিষ্ট শর্তগুলোও সমাবেশে যথাযথভাবে মানা হয়নি বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ফটিকছড়িতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পেশ করা ৯ দফা দাবির ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এর আগেও উগ্রবাদীদের ইন্ধনে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংগঠনটির দুই সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

বর্তমান পরিস্থিতিতে হেযবুত তওহীদের হাজারো সদস্য এবং নোয়াখালীতে সংগঠনটির স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদ নিজেদের একটি ‘অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন’ হিসেবে উল্লেখ করে। বক্তারা বলেন, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিন দশকের বেশি সময় ধরে তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন।

সংগঠনটির দাবি, দীর্ঘ সময়ে তাদের বিরুদ্ধে প্রায় ছয় শতাধিক মামলা হলেও গত ৩১ বছরে কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি এবং তারা এসব মামলায় খালাস পেয়েছেন। তাদের আকিদা ও বিশ্বাস ইসলামের মৌলিক বিধানের ওপর প্রতিষ্ঠিত এবং দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা নিশ্চিত করেছে বলেও দাবি করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, নিজেদের ‘উগ্র এজেন্ডা’ বাস্তবায়নের উদ্দেশ্যে হেফাজতে ইসলাম সরকারের ওপর প্রভাব বিস্তারের মাধ্যমে হেযবুত তওহীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
যেসব দাবি জানানো হয়েছে

সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছ

উসকানিমূলক বক্তব্য ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া;

শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ করা;

হেযবুত তওহীদের কার্যালয়, সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা;

সংগঠনটির উন্নয়নমূলক প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা;

মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অধিকার রক্ষা করা।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে দেশের সংবিধান, আইনের শাসন এবং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হেযবুত তওহীদের নেতারা।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের