শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি হিল্লোল চাকমা। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আরএমও ডাক্তার তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদ, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুল কাদির, উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমান এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
তারা আরও বলেন, সাগরপথে অবৈধভাবে যুবকদের ইউরোপে পাঠানো দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
একটি সুন্দর ও শান্তিগঞ্জ বিনির্মাণে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন
ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
শ্রীনগরে র্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার
শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন
পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান
চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার
পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ
১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার