ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:২৭
নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে  ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার লোহাচুড়া গ্রামে এই  ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​নির্যাতনের শিকার শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বুধবার রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
​পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির কাছে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর (বয়স ১৫ ও ১৬ বছর) তাকে ফোনে কার্টুন দেখানোর কথা বলে একটি ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে তারা পালাক্রমে ধর্ষণ করে। শিশুটির মা তাকে খুঁজতে বের হলে অভিযুক্ত দুই কিশোর শিশুটিকে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা রক্তাত ও আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
 
​ঘটনার পর বুধবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে। নির্যাতনের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে