ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ২:২৯

ঢাকার ধামরাইয়ে আদালতে বিচারাধীন মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী জুলেখা বেগম।

জিডি সূত্রে জানাযায়, উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের বাসিন্দা জুলেখা বেগমের জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। যাহার মামলা নং-৩০/১৮,০৪,২০২৬।
জুলেখার অভিযোগ, মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৮ আগস্ট আদালত থেকে জামিনে বের হন। এরপর থেকেই তারা মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসছেন।
জিডিতে জুলেখা আরও অভিযোগ করেন, সর্বশেষ গত ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তার ভাই ইমান আলী আসামিদের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় জহিরুল ইসলাম দরবেশ (৩৬), সাদ্দাম হোসেন (৩২) ও রাজ্জাক (২৭),তিনজনই মৃত মুল্লুকচানের ছেলে—দা ও লাঠি নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় ইমান প্রাণভয়ে চিৎকার করতে করতে দৌড়ে বাড়িতে চলে আসেন। এসময় আসামীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
ধামরাই বিষয়ে থানার ওসি নাজমুল হুদা বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার