ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৩:০
​ফরিদপুর জেলায় আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবা সহ মো. ফেরদৌস শেখ (২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৬ ইং তারিখে আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চার্জ অফিসার মোহাম্মদ আল-আমিনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মামুন খান নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে মো. ফেরদৌস শেখকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত ফেরদৌস শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আরাজি রুদ্রবানা গ্রামের মো. সিরাজ শেখ ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) আল আমিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-০৬, তারিখ- ২৬/০৮/২০২৬ খ্রিঃ, জিআর নং- ৯২/২৬ করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান