ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৩:১

‎পিরোজপুরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি আব্দুস সালাম এর বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতের আঁধারে কোন এক সময় নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা ঠিকাদার। এব্যাপারে পিরোজপুর সদর থানায় বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার।
‎
‎পিরোজপুর সদর উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, রিংটেক লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় গ্রিডের সাব-স্টেশন নির্মানের কাজ করছেন। গ্রিড সাব-স্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিলো তাহসিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লক্ষ ফুট বালির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার মোঃ জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়।
‎
‎এরপর রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে ফেলে। এতে বন্ধ হয়ে যায় বালু ভরাটের কাজ। ঘটনার পর থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পরবর্তীতে ঠিকাদার প্রায় এক কিলোমিটার এলাকার পাইপ মেরামত করে পুনরায় কাজ শুরু করেন। ঠিকাদারসহ কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন সময়মতো বালু ভারার করতে না পারলে গ্রিড সাব-স্টেশন নির্মাণ কাজ ব্যাহত হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমি কোন চাঁদা চাইনি। স্থানীয় কিছু ছেলেপান চা-পানির খরচ হিসেবে কিছু টাকা চেয়েছিল। তবে পরবর্তীতে সেটা আমি মীমাংসা করে দিয়েছি। আমি ঢাকায় পাইপ ভাঙ্গার ব্যাপারে কিছুই জানিনা।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান