ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৩:২

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

বাঘা উপজেলাধীন চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে  আনুষ্ঠানিকভাবে ৩০০টি ঘুঘুপাখি অবমুক্ত  করা হয়। 

শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাঁচা থেকে একে একে ঘুঘুপাখিগুলো আকাশে উড়িয়ে দেওয়া হলে উপস্থিত সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

এ সময় শামীম সরকার বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। নির্বিচারে পাখি নিধন ও গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। এই ঘুঘুপাখি অবমুক্তকরণের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতার বার্তা দিতে চাই। আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী রেখে যেতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার সহ  শিক্ষক ও স্থানীয়রা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও প্রাণী রক্ষার সচেতনতা বাড়াবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত