ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৩:৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় লঞ্চঘাটে পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মগনামা ইউনিয়নের ফতেয়ালীরমার পাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম ওই এলাকার মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে। সে মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির আশপাশে খেলছিল শিশু তামিম। একপর্যায়ে খেলতে খেলতে লঞ্চঘাট এলাকায় চলে যায় সে। সেখানেই অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি।

পরে স্থানীয় এক পথচারী পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ভাষ্য, লঞ্চঘাট সংলগ্ন এলাকায় শিশুদের চলাচল থাকলেও পানির কাছাকাছি হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। এমন দুর্ঘটনা এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তামিম ছিল চঞ্চল ও সবার পরিচিত শিশু। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, দুর্ঘটনার পর থেকে লঞ্চঘাট এলাকার নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবনার প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঘাট এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে অটোরিকশা আটক নিয়ে বিরোধে পুলিশের ওপর হামলা, নারীসহ আহত ৫

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের