শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন
যশোরের শার্শা উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে সীমান্তবর্তী উপজেলার ১১ টি ইউনিয়ন ও বেনাপোল পৌর এলাকায় সোনালি ফসল পাটের আবাদ গত বছরের চেয়ে কয়েকগুন বেড়েছে। বেশি লাভের আশায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। দেখছেন লাভের মুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টার্গেট অতিরিক্ত পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ফলছে ১০ থেকে ১২ মন পাট। ফলে চাষীরা কেও কাটছেন পাট, আবার কোথাও চলছে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ। সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত সময পার করছেন উপজেলার কৃষকেরা। প্রতি মন পাট বিাক্রি হচ্ছে ৩৫ শ থেকে ৩৬শ টাকা। পাটখড়ির দামও পাচ্ছেন ভাল। সব মিলিয়ে বাম্পার ফলনে খুশি স্থানীয় কৃষকেরা।
উপজেলার কৃষকরা জানান, দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনে নিচ্ছেন। এবং ভাল দাম দিচ্ছেন,বর্তমানে এক মণ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। যেখানে এক সময় ১২০থেকে ২৩০ টাকায় বিক্রি হতো। আর পাটকাঠি তাদের প্রকৃত লাভের মুখ দেখাচ্ছে কৃষকেরা পাট ও পাটকাঠি শুকিয়ে ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন। তারা এখন পাটকাঠি যত্ন করে মজুদ করছেন। এ সময় পাটকাঠি প্রধানত গ্রামের অসচ্ছল পরিবারের ঘরের বেড়া ও জ্বালানি হিসেবে ব্যবহার হতো। কিন্তু প্রযুক্তির কল্যাণে এটি এখন অর্থকরী হয়ে উঠেছে। পাটকাঠির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ফলে পাটকাঠি বিক্রয় করে আর্থিক ভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। স্থানীয় চাষিরা পাটের উপজাত এ পাটখড়ি এখন চড়া দামে বিক্রি হচ্ছে।
এ বছর আশার আলো জুগিয়েছে পাটখড়ি। গত বছর যেখানে প্রতি আঁটি পাটখড়ি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এ বছর সে আঁটির দাম দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। আঁশের দামে ক্ষতি হলেও পাটখড়ি বিক্রি করে নতুন সম্ভাবনার সোনালী দিন ফিরে পাচ্ছে কৃষকেরা। এবছর পাট জাগ দেয়ার জন্য পর্যাপ্ত পানি সরবরাহ থাকায় কৃষকেরা তুলনামূলকভাবে সুবিধা পেয়েছেন। হাওর, খাল, বিল, বেতনা, কেউ ছোট ডোবায় আবার কেউ নিজস্ব জমিতে পাট কেটে জাগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট উৎপাদন হবে। পাটের বাম্পার ফলনের আশায় এ বছর আবাদ বেশি হয়েছে এ উপজেলায়। বর্তমান পাটের বাজার মূল্য অনুযায়ী উৎপাদন খরচ বাদ দিয়ে বেশি লাভের আশা করছেন কৃষকরা।
শার্শার লক্ষণপুর গ্রামের কৃষক জলিল জানান, এক বিঘা জমিতে পাট চাষ বাবদ বীজ, সার, কীটনাশক, পরিচর্যা ও আনুষঙ্গিক খরচসহ রোদে শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত খরচ হয় ১৪ থেকে ১৬ হাজার টাকা।
তিনি জানান, উপজেলা কৃষি অফিস তাদের পাট বীজসহ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। কৃষি অফিসের সহযোগিতায় তারা পাট বপন করে ভালো ফল পেয়েছেন। তবে, ধানের মতো পাটের বাজারও সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সরকারিভাবে পাটের মূল্য নির্ধারণ ও পাট ক্রয়ের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বেনাপোল পৌর এলাকার কৃষক বজলে রহমান জানান, পাট কাটা শুরু হয়েছে, জাগ দেয়া থেকে ঘরে তোলা পর্যন্ত আমাদের ছোট মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবছর পাটের দাম ভালো, কৃষকরা লাভবান হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, পাটের দাম বাড়ার পাশাপাশি জমিতে কম শ্রম দিতে হয়। জমির আগাছাও ওষুধ দিয়ে নির্মূল করা সম্ভব। তাই, শার্শা উপজেলার সবখানেই পাট চাষে ঝুঁকছেন কৃষকরা। বর্তমান বাজার দর ঠিক থাকলে পাট চাষ করে কৃষকরা অধিক লাভবান হবেন। আগামীতে এই উপজেলার কৃষকরা আরও ব্যপকভাবে পাট চাষে আগ্রহী হবেন। তিনি আরও জানান, এ বছর সোনালী আঁশ (পাটের) ফলন ভালো হয়েছে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ৭৫৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল পাঁচ হাজার ৯২৯ হেক্টর জমিতে। এ বছরে ১৬০১ হেক্টর জমিতে বেশি পাট উৎপাদন হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস
যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক
মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির
আত্রাইয়ের সৌদি আরবের সোফা তৈরির কারখানায় নিহত ৭ জনের মরদেহ দেশে আসছে আজ
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত
মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ
মান্দায় বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন