ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে সনাতনধর্মী সংকর চন্দ্র মন্ডলকে চুর সন্দেহে পিটিয়ে হত্যার মুল আসামীর মোঃ ওয়াজেদ আলীকে (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব-৪ ও ১৫ এর অভিযানিক দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪। এর আগে বুধবার দিনগত রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াজেদ আলী ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ এলাকার ডাউরী বেপারীর ছেলে। সে অটোরাইচ মিলে ধান-চাওলের ব্যবসা করেন। ওয়াজেদ আলী দীর্ঘদিন কক্সবাজার এলাকায় আত্মগোপনে ছিল।
র্যাব সুত্রে জানাগেছে, গত ৮আগস্ট ওয়াজেদ হাজীর রাইস মিল থেকে মোটর ও একটি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এই চুরিতে জড়িত থাকার সন্দেহে শঙ্করকে বাড়ি থেকে ডেকে নেন মিল মালিক ওয়াজেদ। শঙ্করের সঙ্গে তার বাবা ও স্থানীয় এক ব্যক্তি তার সাথে যান। তবে বাবা ও সেই ব্যক্তিকে চা খাওয়ার কথা বলে বাইরে পাঠিয়ে মিলের ভেতরে শঙ্করকে রশি দিয়ে বেঁধে মারধর করেন মিল মালিক ওয়াজেদ। এতেও শংকর চুরির বিষয়ে কোনো স্বীকারোক্তি না দিলে একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়। মারধরে গুরুতর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার পরিবার।
কিন্তু চিকিৎসকরা শংকরকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে শংকরকে ঢাকায় না নিয়ে পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আহত অবস্থায় বাড়িতে থাকাকালে সাত দিন পর শনিবার (১৫আগষ্ট) সকালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ছায়াতদন্তের অংশ হিসেবে র্যাব তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৪ এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’