ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৩:২৮

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিনজন, ডাকাতি মামলায় দুজন, নিয়মিত মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া ও এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালান।
অভিযানে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লতুয়ামুড়া এলাকার সায়মা আক্তার (১৯), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর এলাকার সুমি বেগম (২৩) এবং দাউদকান্দির সবজিকান্দি এলাকার শরীফ হোসেন (৩৩)।
এ ছাড়া ডাকাতি মামলায় উত্তর সতানন্দী পূর্বপাড়া এলাকার মো. আরিফ (২৮) ও তুজারভাঙ্গা এলাকার মো. রমজান হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
নিয়মিত মারামারি মামলার এজাহারনামীয় আসামি গৌরীপুর পশ্চিম বাজার এলাকার মো. আল আমিন হোসেন (৪৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ পেন্নাই এলাকার মো. সোহেল রানাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাত আসামিকে তাদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব