ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৪:২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় ৪ লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়া থেকে তানজিব (২৫) নামের এক অজ্ঞাত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
 
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা উপজেলার ফকিরহাট এলাকায় বিশাল আকৃতির ওই বিদ্যুতের খুঁটির একেবারে চূড়ায় এক যুবককে বসে থাকতে দেখেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ ভোল্টেজের এই লাইনে যুবককে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ওই গ্রিড লাইনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে ওই যুবককে অক্ষত অবস্থায় নিরাপদে নিচে নামিয়ে আনেন।
 
উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া তানজীব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকলমী এলাকার সোহরাব সরদার ও রুনু দম্পতির ছেলে।
 
পুলিশ জানিয়েছে, ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের নিকট তাকে হস্তান্তর করা হবে। তবে ওই যুবক কীভাবে এবং কেন এত উচ্চ ভোল্টেজের টাওয়ারের উপরে উঠেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা