ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৪:২

দীর্ঘদিন পালিয়ে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজু আহমেদ রাজাকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। 
বুধবার দিবাগত রাতে উপজেলার বিপুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজু আহমেদ রাজা মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের ইসমাইল আজিজের ছেলে। 

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, মাগুরা জেলা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার রাতে সিংড়া ক্যাম্পের এ এস আই আব্দুস সালাম লিটন ও তার সঙ্গী ও অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার পিপরুল এলাকা থেকে রাজু আহমেদ রাজা নামের একজন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল। 

গ্রেফতারকৃত রাজু আহমেদ রাজা বাগেরহাটের একটি হত্যা মামলার আসামী। বিজ্ঞ আদালত তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায় ১০ হাজার টাকা জরিমানা করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান