কুড়িগ্রামে পাঁচ শতাধিক জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির
চলতি বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত পাঁচশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামিক ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। বুধবার সকাল ৯:৩০ মিনিটে কুড়িগ্রাম শহরের টাউন হল অডিটোরিয়ামে কুড়িগ্রাম ইসলামী ছাত্রশিবির শাখার আয়োজন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, এছাড়া আরো বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা জামাতের আমির আজিজুর রহমান স্বপন, ডাক্তার মোঃ আমিনুর রহমান সহ জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায় ভিত্তিক ও ইনসাবের বাংলাদেশ গড়ে তুলবো। তোমরা যারা এ প্লাস পেয়েছো তোমরা যারা মেধাবী,সাহসী ও স্বপ্নবান তোমারাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।
তিনি আরো বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার শেষ স্বপ্ন আমাদের দেখতে হবে। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী দুই বছর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পর তোমরা এই সময়টাকে কোনভাবে নষ্ট করবে না বা অপ্রয়োজনীয় বিষয় অযথা আড্ডা কিংবা এমন কোন কাজে নিজেকে জড়াবে না যা তোমাদের ভবিষ্যৎ কে পিছিয়ে দেয়। সামনে তোমাদের জীবন আরো কঠিন প্রতিযোগিতাময় হবে। আজ তুমি যে প্রতিষ্ঠান শিক্ষার্থী আগামী দিনে তোমার প্রতিযোগিতা শুধু তোমার সহপাঠীদের সঙ্গে নয় সমগ্র বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজেকে কাঙ্খিত বিষয়ক গড়তে চাইলে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে।
শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার উপর গুরুত্ব দিয়ে তিনিবলেন, মানুষের চেষ্টাও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতে নয়, আখিরেতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিশ্রম সততা অনেক আমলের যথাযথ প্রতিদান দিবেন। শিক্ষার্থীদের জ্ঞান মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি রেজাউল করিম শাকিল বক্তব্যে বলেন,
জিপিএ -৫ পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া কিংবা ভালো ফলাফল করাই জীবনের পূর্ণ সফলতা নয়। প্রকৃত সফলতখনই, যখন একজন ভালো, নৈতিকতা সম্পন্ন ও মানবিক ও মানুষ হওয়া যায় এবং যার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণ হয়।
তিনি শিক্ষার্থীদের বাবা -মায়ের প্রতি কৃতজ্ঞতা থাকা, তাদের পাশে দাঁড়ানো এবং বিনয়ের সঙ্গে চলার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, আত্মশুদ্ধি, কোরআন -হাদিসের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্বরোপ করেন।
নীতি শিক্ষার্থীদের ভবিষ্যতের সামনে এগিয়ে যেতে ও তাদের পড়াশোনার যেকোন সাহায্যে সবসময় পাশে থাকবে ইসলামিক ছাত্র শিবির।
অনুষ্ঠান শেষে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপসামগ্রী তুলে দেন অতিথিরা ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার