ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার চেষ্টা, পিকআপসহ চালক আটক


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৪:১৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ সরিয়ে যমুনা নদীতে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে এসব ওষুধ উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের আঁধারে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ সরকারি ওষুধ পিকআপে তোলা হয়। পিকআপটি গোবিন্দাসী এলাকার যমুনা নদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে টি-রোড এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বস্তাগুলো খুলে বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখা যায়। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওষুধসহ পিকআপটি নিজেদের হেফাজতে নেয়।
​এলাকাবাসীর ধারণা, রোগীদের দেওয়ার জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধগুলো সেশন মাফিক বিতরণ না করায় মেয়াদ ফুরিয়ে যায়। পরবর্তীতে অনিয়ম ধামাচাপা দিতেই এগুলো গোপনে যমুনা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে ওষুধগুলো সত্যিই মেয়াদোত্তীর্ণ কি না এবং কী উদ্দেশ্যে নদীর দিকে নেওয়া হচ্ছিল, তা বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
​আটক পিকআপচালক আজমত দাবি করেন, “বাবুল নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে গোবিন্দাসী এলাকায় কিছু বস্তা নিয়ে যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করেন। বস্তার ভেতরে কী ছিল, তা আমার জানা ছিল না।”
​ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বলেন, “বিষয়টিতে কর্তৃপক্ষের গাফিলতি ছিল। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মূল ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।”
​ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, “স্থানীয়দের সহযোগিতায় বিপুল পরিমাণ ওষুধ ও পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককেও হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন