রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসকারী উপজাতীয় জনগোষ্ঠীর সংজ্ঞায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, লুসাই, পাংখুয়া ও খেয়াং জনগোষ্ঠীর নাম উল্লেখ থাকলেও রাঙ্গামাটি পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে বসবাসরত বম (Bawm) জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত নেই। এ কারণে সংশ্লিষ্ট আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বম জনগোষ্ঠী নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, পোশাক, জীবনধারা ও স্বতন্ত্র জাতিগত পরিচয় ধারণ করে আসছে। বম জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একটি অংশ দীর্ঘ প্রায় ৪৬ বছর ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাস করে আসছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এ জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে আরও বলা হয়, দীর্ঘদিনের বসবাস ও স্বতন্ত্র পরিচয় থাকা সত্ত্বেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় বম জনগোষ্ঠীর নাম না থাকায় সংশ্লিষ্ট আইনের সংজ্ঞায় তাদের পরিচয় ও উপস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।
বম জনগোষ্ঠীর বক্তব্য
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, “আমাদের এই দাবি কোনো জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা বা স্বীকৃতির বিরোধিতা নয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল জনগোষ্ঠীর সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমরা দীর্ঘদিন ধরে বসবাসরত বম জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বকে সংশ্লিষ্ট আইনে যথাযথভাবে প্রতিফলিত করার দাবি জানাচ্ছি।”
বাংলাদেশের সংবিধানের ২৩ক অনুচ্ছেদে বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের স্বতন্ত্র স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে। সেই সাংবিধানিক চেতনার আলোকে বম জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়ের যথাযথ স্বীকৃতি ও সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
যে দাবিগুলো জানানো হয়েছে।
১. রাঙ্গামাটি পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে বসবাসরত বম জনগোষ্ঠীর ঐতিহাসিক উপস্থিতি ও স্বতন্ত্র পরিচয় যথাযথভাবে যাচাই ও স্বীকৃতি দেওয়া।
২. রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় “বম (Bawm)” জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত উদ্যোগ গ্রহণ করা।
৩. রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বম জনগোষ্ঠীর বসবাসের ইতিহাস, জনসংখ্যা, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় যথাযথভাবে যাচাই ও নথিভুক্ত করা।
৪. বম জনগোষ্ঠীর নাম সংশ্লিষ্ট আইনে অন্তর্ভুক্তির বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও সুপারিশ করা।
৫. বম জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণ ও বিকাশে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা।
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, “এটি বিভাজনের দাবি নয়; এটি নিজস্ব পরিচয়, অস্তিত্ব, মর্যাদা ও যথাযথ আইনগত স্বীকৃতির দাবি। আমরা আইন, তথ্য-প্রমাণ, সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতে চাই।”
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে যাচাই, পর্যালোচনা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করা হোক। এবং রাঙ্গামাটি জেলা পরিষদে বম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সদস্য পদ নিশ্চিতকরণের আবেদনও জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
দৌলতখানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Link Copied