নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বুধবার বিকেলে উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালকে ঘিরে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
টুর্নামেন্টে নাজিরপুর সদর ও পার্শ্ববর্তী ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদারসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সভাপতিরা।
মো. রাসেল সিকদার বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
পরে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied