মেঘনায় চাঁদা না দেওয়ায় বাড়ি দখল ও হামলা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
কুমিল্লার মেঘনা উপজেলার চালিতাভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে চাঁদা না দেওয়ায় বাড়ি দখল, হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আক্তার হোসেন মেঘনা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে স্থানীয় বাসিন্দা মৃত রমিজ উদ্দিনের ছেলে হক সাব (৪৫) ও আলমগীর (৩৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫) ও শাহজালাল (৪৭) এবং মৃত ইছবের ছেলে পারভেজকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তাঁর ছেলেরা বিদেশে থাকেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি দেখতে পান, তাঁদের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করে রাখা হয়েছে। ঘর সরানোর কথা বললে অভিযুক্তরা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদার টাকা না দিলে ঘর সরানো হবে না বলেও জানানো হয়।
আক্তার হোসেনের দাবি, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁর স্ত্রী ও ভাবিকে মারধর করা হয় এবং তাঁদের পরনে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
আক্তার হোসেনের স্ত্রী রাহিমা বলেন, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁদের বাড়িতে এসে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন এবং তাঁর পরনে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যান। পরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, বিষয়টি সমাধানের জন্য গ্রামের পাঁচজন মিলে কয়েকবার বসা হয়েছে। তবে অভিযোগকারীরা গ্রামের ওই সিদ্ধান্ত মানেননি বলে দাবি করেন তিনি।
মেঘনা থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আক্তার হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে দা ও ধারালো অস্ত্র দিয়ে গাছপালা ও সম্পত্তির ক্ষতিসাধন এবং পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হক সাব, আলমগীর, সুমন, শাহজালাল ও পারভেজের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর