বারহাট্টায় প্রতিপক্ষের আঘাতে কৃষক নিহত
নেত্রকোনার বারহাট্টায় জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে। উপজেলার ছয়গাঁও গ্রামে (২৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম ঐ গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
বারহাট্টা থানার এসআই মোঃ কাদির আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই আবুল ও হেলিমের মাঝে বিরোধ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এই সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন রফিকুল ইসলাম। অজ্ঞান অবস্থায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার শরিরে আঘাতের দৃশ্যমান কোন চিহ্ন নাই।
মৃতের স্বজন ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অপর একপক্ষের সাথে সংঘর্ষে রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সুষ্ঠু চিকিৎসার অভাবে তার ওই আঘাত সারে নাই। আজকের সংঘর্ষের সময় তিনি একই জায়গায় আঘাত পেয়ে আহত হন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার