ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৬ বিকাল ৫:১৮
ভোলার দৌলতখানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাম্মৎ রিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ সভায় অংশ নেন।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্টটি যেন সুশৃঙ্খল, প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।"
​সভায় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যু নির্ধারণ, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর নিবন্ধনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
​উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দৌলতখান উপজেলার ৪টি ভেন্যুতে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
একই সভায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধনের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান