পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ঘোষিত উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের পদ বঞ্চিতরা।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে “পকেট কমিটি মানি না, মানবো না স্লোগান দেন।
পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি, শাহীন ফরাজি প্রমুখ।
সাবেক উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সুজন বলেন ঘোষিত যুবদলের কমিটিকে “পকেট কমিটি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, ‘৫ আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের কোনো ভূমিকা ছিলো না, আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি, কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তারাই এই কমিটিতে স্থান পেয়েছে। যারা কোনদিন যুবদল করে নাই, ব্যবসা করে, তারাও আজ কমিটিতে ঢুকে পড়েছে।
তিনি আরও বলেন, ‘ দলের দুর্দিনে যেসব নেতাকর্মীরা রাজপথে ছিলো, মামলা-হামলার শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতিতে ঝাড়ু মিছিল নতুন না। কিন্তু মির্জাগঞ্জের প্রেক্ষাপটে এর মানে আলাদা। উপস্থিত নেতাকর্মীদের একজন বলেন, ‘আমরা দলকে ভালোবাসি বলেই ঝাড়ু হাতে নিয়েছি। দলের ভেতরের ময়লা আমরাই পরিষ্কার করতে চাই।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার