রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
মেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ইভটিজিংবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা ইভটিজিংমুক্ত রাখতে সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় রায়গঞ্জ-সলঙ্গা থানা এলাকায় নিয়মিত ঝটিকা ও আকস্মিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে আটকের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘আমাদের মেয়েরা নির্বিঘ্নে স্কুলে যাবে, বাসায় ফিরে আসবে। রায়গঞ্জ-সলঙ্গা থানা এলাকায় ইভটিজিংমুক্ত করার জন্য জিরো-টিজিং লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।’
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার